পর্যটন মেলায় ভ্রমণপিপাসুদের জন্য নানা অফার, কী আছে অফারে

Last Updated: September 6, 2026By

পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গ হলিডেস ইউরোপের ৩ দেশে ৯ রাত ১০ দিন ভ্রমণের প্যাকেজ অফার দিয়েছে। রাজধানীতে চলমান পর্যটন মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি এই অফার দিচ্ছে ভ্রমণপিপাসুদের জন্য। ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন ও সুইজারল্যান্ড—এই ৫ দেশের মধ্যে যেকোনো ৩ দেশে ভ্রমণে ইচ্ছুকদের জন্য এই অফার। এ জন্য বঙ্গ হলিডেসের প্যাকেজমূল্য ৩ লাখ ৯৯ হাজার টাকা।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলমান তিন দিনের পর্যটন মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় অফার দিয়েছে। আজ মেলার শেষ দিন হলেও অফার চলবে সেপ্টেম্বর মাসজুড়ে।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) এই পর্যটন মেলার আয়োজন করেছে। মেলায় দর্শনার্থীদের ভিড় আছে। অনেকেই নিজেদের পছন্দমতো অফার খুঁজছেন।

মেলায় ঘুরতে এসেছেন তানভীরুল হাসান দম্পতি। একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত তানভীরুল জানান, তাঁরা ইতিমধ্যে ছয়টি দেশ ঘুরেছেন। ভবিষ্যতে ভুটানে যাওয়ার পরিকল্পনা করছেন। সে জন্য কোনো অফার আছে কি না, সেটা দেখার জন্য মেলায় এসেছেন তাঁরা।

একইভাবে মেলায় এসেছেন আইনজীবী মাহবুবুল আলম দম্পতি। ইতিমধ্যে ১৫টি দেশে গেছেন এই দম্পতি। এখন ফ্রান্সে যেতে চান। সে জন্য অফারের পাশাপাশি ভিসা প্রসেসিংয়ের বিষয়ে জানতে এসেছেন।

এভাবে ৫০ টাকা টিকিট কেটে অনেকেই মেলায় এসেছেন অফার দেখতে।আয়োজকেরা জানান, বাংলাদেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং দেশি-বিদেশি পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য

 

Mail Icon

news via inbox

Nulla turp dis cursus. Integer liberos  euismod pretium faucibua

Leave A Comment